এক হাতে মুছেছি অশ্রুজল, অন্যহাতের হারিয়ে শক্তিবল। তবু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল, সে অধরাই থেকে গেল।
ভূতের মত খেটে সাজানো স্বপ্নডোর, লুটে নিয়ে গেল কোন স্বপ্নচোর। তবু সন্ধ্যায় আজও সন্ধ্যাপ্রদীপ জ্বেলে, মনে মনে বলি স্বপ্নচোর-তুমি অধরাই থেকে গেলে।
বিজাতীয় বিশ্বাস আজ দখল বেঁধেছে মনে, ঘুম ভাঙে রাতে বিদেহী আত্মার আত্মচিৎকার শুনে। তবু হাজার বেদনা ধামাচাপা দিয়ে- হৃদয় ধরেছি মেলে, তুমি অধরাই থেকে গেলে।
মহানিশার আঁধার মহান হয়ে ঘনিয়ে আসে কাছে, প্রভাতকিরণ মুক্তি হয়ে আঘাত করে পাছে। তবু খোলাচোখে আজ স্বপ্ন আঁকি- দেখব নতুন আলো, সেই স্বপ্ন আর স্বপ্নচোর এখনও অধরাই থেকে গেল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।